Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আড়াইশ কোটি টাকায় জাহাজ বিক্রি করবে এমজেএল

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৫ , ৩:২৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৫, ৩:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এমজেএল বাংলাদেশ পিএলসি তার একটি সেকেন্ডহ্যান্ড অয়েল ট্যাঙ্কার বিক্রি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ট্যাঙ্কারটির নাম এমটি ওমেরা লিগ্যাসি।বুধবার, ৫ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে জাহাজ বিক্রির সিদ্ধান্তটি অনুমোদন করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত জাহাজের ১ লাখ ৭ হাজার মেট্রিক টন। জাহাজটির বয়স ২০ বছর। এটি ২ কোটি ২৭ লাখ ডলারে বিক্রি করা হবে, স্থানীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৭২ কোটি ৪০ লাখ টাকায় (১ ডলার=১২০ টাকা ধরে)। আর বিক্রি প্রক্রিয়ার জন্য কমিশন হিসেবে ব্যয় হবে ৩ শতাংশ। সে হিসেবে জাহাজটি বিক্রি করে এমজেএল পাবে ২৬৪ কোটি ২২ লাখ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)