Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সমতা লেদারের ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২৫ , ২:২৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১০, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত ৩০ জুন, ২০২৪ অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের ০ দশমিক ৪০ শতাংশ লভ্যাংশ নগদ দিয়েছে। এ কারণে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। ১০ মার্চ থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)