Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৫ , ৩:০৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই।

ডিএসই সূত্রে জানা গেছে, এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১৭ টাকা ২০ পয়সা। আর ১০ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২০ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)