Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লাফার্জহোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৫ , ১:৩৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বুধবার, ১২ মার্চ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের ২১ অক্টোবর লাফার্জহোলসিম তার শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরে সমন্বিতভাবে লাফার্জের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। এর আগের হিসাববছরে ৫ টাকা ১২ পয়সা আয় হয়েছিল। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১ পয়সা।

আগামী ৮ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৯ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)