Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

গোল্ডেন রেসিডেন্সি সম্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সাংবাদিকতায় বিশেষ অবদানে সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন রেসিডেন্সি সম্মাননা পেয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সোস্যাল মাধ্যম ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে তথ্য প্রকাশ করেন কেরামত উল্লাহ বিপ্লব। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় অবদানের জন্য সংযুক্ত আমিরাত সরকার বিশেষ ক্যাটাগরীতে আজ অফিসিয়ালি ‘গোল্ডেন রেসিডেন্সি’ দিয়েছে।’

মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশিকে দেয়া হয়নি।

আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা প্রদান করে থাকে। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হয়েও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।

ফেসবুকে তিনি আরও উল্লেখ করেন, ‘অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে তার সাংবাদিকতার বিষয়টিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল অনন্য বিবেচনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, ভারত থেকে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)