লিন্ডে বাংলাদেশ লিমিটেড গত ২০২৪ অর্থবছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ দেবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর লিন্ডে বিডির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪ হাজার ১০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করে, যে লভ্যাংশ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে কোম্পানিটি মোট ৪ হাজার ৫০০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে।
ডিএসইতে দেয়া ঘোষণায় বলা হয়েছে, সর্বশেষ বছরে কোম্পানিটি এক্সট্রা অর্ডিনারি আয়সহ শেয়ারপ্রতি আয় করেছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে শেয়ারপ্রতি আয় হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা এবং যা আগের বছর ১৫ টাকা ২ পয়সা ছিল।
২০২৪ সালে শেয়ারপ্রতি আয় বা মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে বলা হয়েছে, এই সময় কোম্পানিটি শেয়ার বিক্রি করে মুনাফা করেছে। বিশেষ আয় ব্যতীত সাধারণ আয় বৃদ্ধির কারণ সম্পর্কে বলা হয়েছে, গত বছর এই সময় কোম্পানির শেয়ার বিক্রি বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল হওয়া।
৩১ ডিসেম্বর, ২০২৪ ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৯ টাকা ৩৪ পয়সা।
আগামী ২৯ মে বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৯ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত এক বছরে লিন্ডে বিডির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৮০০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ৮৭১ টাকা ২০ পয়সা। এর আগে ২০২৩ সালে কোম্পানিটি ১ হাজার ৫৪০ শতাংশ, ২০২২ সালে ৪২০ শতাংশ, ২০২১ সালে ৫৫০ শতাংশ ও ২০২০ সালে ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)