Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কমেছে মঙ্গলবার

প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৫ , ৫:০৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৮, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মঙ্গলবার, ১৮ মার্চ লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১০ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪৫১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সোমবার লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬ টির, কমেছে ১৫৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৬ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)