Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইএফআইসি ব্যাংকের টাকা আত্মসাৎ, দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২৫ , ৩:২৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৯, ২০২৫, ৩:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের ২৩৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। বুধবার, ১৯ মার্চ সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে।

জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া আইএফআইসি ব্যাংকের কর্মকর্তারা হলেন, ডিএমডি শাহ্ মো. মঈন উদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসীম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।

দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে এক বছর বয়সী পাঁচ কোম্পানিকে ব্যাংকটি ঋণ দেয় প্রায় ২ হাজার ৩৭৫ কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট। এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা।

এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ব্রাইটস্টার বিজনেস লিমিটেড, অ্যালট্রন ট্রেডিং লিমিটেড, ফারইস্ট বিজনেস লিমিটেড, সানস্টার বিজনেস লিমিটেড ও কসমস কমোডিটিস।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)