প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির আয় বেড়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৩ পয়সা এবং আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭ টাকা ২৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২ টাকা ৯১ পয়সা এবং যা আগের বছর ছিল ১ টাকা ৫৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এবং ২২ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)