হিমাদ্রি লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে হারে বেড়েছে। গত ৯ কার্যদিবসে এসএমই প্লাটফর্মের কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। তবে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই কোম্পানির কাছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
কোম্পানিটির গত ০৬ মার্চ শেয়ার দর ছিল ১ হাজার ১৫৯ টাকা। বুধবার, ১৯ মার্চ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৭০০ টাকায় উন্নীত হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৫৪১ টাকা বা ৪৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)