ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে বৃহস্পতিবার, ২০ মার্চ লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫ দশমিক ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৮ টির, কমেছে ১৯৯ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬০ টি কোম্পানির বাজারদর।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)