Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লুজারের শীর্ষে ফরচুন সুজ

প্রকাশিত হয়েছে: জুন ২৭, ২০২২ , ৫:৫১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৭, ২০২২, ৫:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৭ জুন) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৯০ পয়সা বা ২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ সোমবার কোম্পানিটি ৯৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল। শেয়ারপ্রতি দর ৯০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। সোমবার কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১৭৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিডি মনোস্পুল পেপার, ফার্স্ট ফাইন্যান্স, আইপিডিসি ফিন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, ফাইন ফুডস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)