Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার সামান্য বেড়েছে লেনদেন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ৮, ২০২৫ , ৪:৪৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ৮, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে ১৯৪ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৮ এপ্রিল ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৮৫ পয়েন্টে।

ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১১৬৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৮২ পয়েন্ট কমে ১৯২৪ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৮৩ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৯টি কোম্পানির, বিপরীতে ১৯৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)