পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পনিগুলো হলো: শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড।
বুধবার, ৯ এপ্রিল বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মঙ্গলবার, ৮ এপ্রিল বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫০ তম কমিশন সভায় কোম্পানিগুলোকে জরিমানার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শাহজাহান সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বর্তমানে সিসিএ (CCA)-তে কোন ঘাটতি না থাকলেও পূর্বে ঘাটতি থাকায় ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ৫ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)