পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বে-মেয়াদি লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন করেছে। বুধবার, ০৯ এপ্রিল বিএসইসির ৯৫০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, উক্ত ট্রাস্ট ডিডটি ‘রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮’ -এর অধীনে অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে। ফান্ডটির প্রাথমিক লক্ষমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফান্ডের ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)