কাট্টালি টেক্সটাইল লিমিটেডকে ১ মাসের মধ্যে লিস্টিং ফি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-কে পরিশোধের নির্দেশ প্রদান করেছে বিএসইসি। বুধবার, ৯ এপ্রিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৫০তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, উক্ত সময়ের মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে কোম্পানির প্রত্যেক পরিচালক (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত)-কে ২ লাখ টাকার অর্থ দন্ডে দণ্ডিত করা হবে।
এছাড়াও কোম্পানি কর্তৃক কমপক্ষে ২৫.০৪ কোটি টাকার আইপিও তহবিল তছরুপের বিষয়টি দুদকে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)