Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন বৃহস্পতিবার ৫৪০ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২৫ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১০, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার, ১০ এপ্রিল লেনদেন ছাড়িয়েছে ৫৪০ কোটি টাকা। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৬৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৮ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)