Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১২, ২০২৫ , ৬:২৫ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১২, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। বৃহস্পতিবার, ১০ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭ পয়সা এবং যা আগের বছর ১ টাকা ১৪ পয়সা ছিল। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ১২ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৬ পয়সা এবং যা আগের বছর ৮৩ পয়সা ছিল।

আগামী ৩০ জুন বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)