Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কে এন্ড কিউয়ের ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২৫ , ১০:১৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৩, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ অর্থবছরে জন্য বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ ও ২ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এ কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটি ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)