রানার অটোমোবাইলের এক উদ্যোক্তা তার কাছে থাকা প্রতিষ্ঠানটির ৩৪ লাখ ৬ হাজার ২০০টি শেয়ার ছেলে ও মেয়েকে উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. মোজাম্মেল হোসেন তার কাছে থাকা শেয়ারের মধ্যে তার ছেলে মাহমুদ আল নাহিয়ানকে ২২ লাখ ৭০ হাজার ৮০০টি শেয়ার এবং মেয়ে নওশীন ইশরাত প্রমিকে ১১ লাখ ৩৫ হাজার ৪০০টি শেয়ার উপহার হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই দুজনই রানার অটোমোবাইলের সাধারণ শেয়ারহোল্ডার।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। উপহার হিসেবে দেয়া এই শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে হাত বদল হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)