Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ক্রাউন সিমেন্টের দুই উদ্যোক্তা স্বজনদের শেয়ার উপহার দেবেন

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৫, ২০২৫ , ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ক্রাউন সিমেন্ট পিএলসি’র দুই উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক তাদের স্বজনদের শেয়ার উপহার দেবেন। তারা হচ্ছেন-মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোঃ আলমগীর কবির।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাঁর ছেলে সালেহীন মুশফিক সাদাফকে ১৫ লাখ শেয়ার উপহার দেবেন। অন্যদিকে মোঃ আলমগীর কবির তার ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার, স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, মেয়ে রাইসা কবিরকে ৫ লাখ, ছেলে রায়হানুল কবিরকে ৫ লাখ এবং মেয়ে নুসাইবা কবিরকে ৫ লাখ শেয়ার উপহার দেবেন।

স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)