Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২৫ , ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ১৬, ২০২৫, ৭:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

বুধবার, ১৬ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি ৯৩ পয়সা আয় হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি ৮৮ পয়সা আয় হয়েছিল।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭৩ পয়সা। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৪০ পয়সা এবং যা আগের বছর ৫৭ পয়সা ছিল।

আগামী ২ জুন সকাল সাড়ে ৯টায় ডিজিটাল পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ৮ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)