Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে শাহাজিবাজার পাওয়ার

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৬, ২০২৫ , ৮:১৭ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে শাজিবাজার পাওয়ারের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ১০ পয়সা বা ১৫ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনার্জিপ্যাকের শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ৭১ শতাংশ। আর ১৩ দশমিক ৬৪ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেনা ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, অলটেক্স, অ্যাসোসিয়েট অক্সিজেন, ফাইন ফুডস, প্রভাতী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)