Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিপিসির কাছে পণ্য বিক্রি করবে সিভিও

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২২ , ৯:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে হাইড্রোকার্বন সলভেন্ট পেট্রোলিয়ামসহ পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিক্রি করবে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড (সিভিও)।

কোম্পানি দুটির মধ্যে সোমবার (২৭ জুন) একটি চুক্তি স্বাক্ষর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (২৮ জুন) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই কোম্পানি ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সোমবার (২৭ জুন) এর শেয়ারদর ছিল ১৮৯ টাকা ৯০ পয়সা এবং মঙ্গলবার ছিল ১৯০.৯০ টাকা।

এক বছরের শেয়ার দরের চিত্রটি মঙ্গলবার ডিএসই থেকে নেয়া

কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৯ হাজার ৫০০টি। এরমধ্যে উদ্যোক্তা–পরিচালকদের হাতে ৪৫ দশমিক ৩১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯ দশমিক ৭ শতাংশ শেয়ার মালিকানা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)