ডাচ-বাংলা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ১০ শতাংশ বোনাস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাচ-বাংলা ব্যাংক সূত্রে জানা গেছে, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি ৫ টাকা ৩৯ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ১২ পয়সা আয় হয়েছিল। সর্বশেষ বছরে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪১ টাকা ৯১ পয়সা, যা আগের বছর ১১ টাকা ৮ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা। আগামী ১৯ জুন, বৃহস্পতিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম), রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)