বিচ হ্যাচারি লিমিটেডের উৎপাদন বন্ধ। অথচ কোম্পানিই তৃতীয় প্রান্তিকে ২১৩ দশমিক ৩৩ শতাংশ শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) অস্বাভাবিক প্রবৃদ্ধি।তিন প্রান্তিক মিলে (জুলাই ২০২৪–মার্চ ২০২৫) মোট (ইপিএস) শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। যা আগের বছরের একই সময়ের তুলনায় (১ টাকা ৯২ পয়সা) দ্বিগুণেরও বেশি। তবে ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) মাত্র ১ টাকা ৯৪ পয়সা।
কোম্পানি প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল মাত্র ৬০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২১৩ দশমিক ৩৩ শতাংশ।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজারে অবস্থিত বিচ হ্যাচারির প্রকল্প এলাকা সরকার অধিগ্রহণ করায় প্রতিষ্ঠানটির মূল উৎপাদন কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়েছে। এমতাবস্থায় বাস্তব কোনো উৎপাদন বা রাজস্ব প্রবাহ না থাকলেও ২১৩ দশমিক ৩৩ শতাংশ!
এই প্রেক্ষাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন ঘিরে তদন্ত শুরু করেছে। জানতে বিচ হ্যাচারির কোম্পানি সচিব মো. নূর ইসলামকে ফোন দেয়া হলে তিনি ফোন ধরেননি।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)