Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৫ , ৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে ব্র্যাক ব্যাংকের প্রতিদিন গড়ে ৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ৯০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৫৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৯ শতাংশ।

এছাড়াও প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এনআরবি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক, বিএসসি, লাভেলো, কেডিএস এক্সেসরিজ, উত্তরা ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)