Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইতে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২৫ , ৭:০৩ অপরাহ্ণ | আপডেট: মে ১০, ২০২৫, ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.১১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৪০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৪১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.০১ পয়েন্ট বা ০.১১ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৬৫ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.০৫ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৪১ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.৮০ পয়েন্টে, টেক্সটাইল খাতে ৯.৯৪ পয়েন্টে, আর্থিক খাতে ১০.০৫ পয়েন্টে, প্রকৌশল খাতে ১০.২৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১০.৫৬ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০.৯৬ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১২.২৯ পয়েন্টে, আইটি খাতে ১৫.১৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৬.৩৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.২০ পয়েন্ট, বিবিধ খাতে ১৭.৮৭ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ১৯.২০ পয়েন্টে, মিউচুয়াল ফান্ড খাতে ১৯.৪৪ পয়েন্টে, পাট খাতে ২৩.৬৯ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৬.০৬ পয়েন্টে এবং সিরামিক খাতে ৫৩.২৭ পয়েন্টে অবস্থান করছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)