Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউসিবির সভা ১৯ মে

প্রকাশিত হয়েছে: মে ১২, ২০২৫ , ১:২৩ অপরাহ্ণ | আপডেট: মে ১২, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ১৯ মে, সোমবার বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করবে কোম্পানিটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)