Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রবিবার ডিএসই পরিদর্শনে যাচ্ছেন ড. আনিসুজ্জামান

প্রকাশিত হয়েছে: মে ১৭, ২০২৫ , ৪:৫৩ অপরাহ্ণ | আপডেট: মে ১৭, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারের চলমান অস্থিরতা পর্যালোচনার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী রোববার, ১৮ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে যাচ্ছেন। সফরের শুরুতে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন এবং শেষ পর্যন্ত ডিএসই কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখবেন। সফরের মূল লক্ষ্য হলো বাজারের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা।

প্রসঙ্গত, এই পরিদর্শনমূলক সফর মূলত নির্ধারিত ছিল গত ৬ মে। তবে বিশেষ কারণবশত তা স্থগিত হয়ে যায় এবং নতুন তারিখ নির্ধারিত হয় ১৮ মে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)