Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার লেনদেন পতনে

প্রকাশিত হয়েছে: মে ১৮, ২০২৫ , ৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: মে ১৮, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে রোববার, ১৮ মে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ২৪১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)