Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ঢাকা ব্যাংকের সভা ২৮ মে

প্রকাশিত হয়েছে: মে ২০, ২০২৫ , ৪:৩৭ অপরাহ্ণ | আপডেট: মে ২০, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা ব্যাংক পিএলসির পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৮ মে বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটির সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

একই সভায় ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে ব্যাংকটি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)