সিঙ্গাপুরের বাজারে পণ্য বিক্রয় করবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ লক্ষে সম্প্রতি দেশটিতে পরিবেশক নিয়োগ দিয়েছে ওয়ালটন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্র জানা গেছে, সিঙ্গাপুরের ফ্লেয়ার এম অ্যান্ড ই পিটিই লিমিটেড নামের প্রতিষ্ঠানের সঙ্গে ৫ বছরের চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাইটেক। অর্থাৎ আগামী পাঁচ বছর সিঙ্গাপুরে ওয়ালটনের পণ্য বিক্রি করবে এই ফ্লেয়ার এম অ্যান্ড ই।
এই চুক্তির অধীনে ফ্লেয়ার এম অ্যান্ড ই সিঙ্গাপুরে ওয়ালটনের রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, টেলিভিশন ও রান্নার সরঞ্জামের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)