পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগেুলো হলো- রূপালী ব্যাংক পিএলসি ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
রূপালী ব্যাংক পিএলসি: আগামী ২৯ মে বিকাল ৩টায় ব্যাংকটির সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে ব্যাংকটি।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির সভা আগামী ২৭ মে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। একই সভায় ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)