Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাত কোম্পানির লেনদেন বন্ধ বৃহস্পতিবার

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৫ , ৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির লেনদেন ২২ মে, বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। কোম্পানিগুলো হচ্ছে-সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বুধবার, ২১ মে কোম্পানিগুলোর লেনদেন স্পট মার্কেটে শেষ হবে। রেকর্ড ডেটের পর আগামী ২৪ মে, শনিবার কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)