Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এপেক্স ট্যানারির প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর

প্রকাশিত হয়েছে: মে ২১, ২০২৫ , ৪:০৮ অপরাহ্ণ | আপডেট: মে ২১, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

এপেক্স ট্যানারি লিমিটেডের প্রয়াত উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহীর কোম্পানিতে ধারণকৃত সকল শেয়ার তার নমিনিদের মধ্যে হস্তান্তর করে দেয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা কোম্পানিটির মোট ৩ লাখ ৮৫ হাজার ৫৫০টি শেয়ারের মধ্যে তার ছেলে সৈয়দ নাসিম মনজুরকে (কোম্পানিটির পরিচালক) ১ লাখ ৯২ হাজার ৭৭৫টি এবং মেয়ে মুনিজে মনজুরকে (সাধারণ শেয়ারহোল্ডার) ১ লাখ ৯২ হাজার ৭৭৫টি শেয়ার সমানভাবে হস্তান্তর করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)