পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি)। প্রতিষ্ঠানগুলো হলো—ব্র্যাক ব্যাংক পিএলসি, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, তিনটি কোম্পানিই দীর্ঘমেয়াদে সর্বোচ্চ ‘এএএ’ রেটিং এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং পেয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এই রেটিং নির্ধারণ করা হয়েছে।
সূত্র মতে, ব্র্যাক ব্যাংক পিএলসি-এর আর্থিক স্থিতিশীলতা, সম্পদের মান, প্রবাহিত নগদ অর্থ এবং দায় পরিশোধে সক্ষমতার ভিত্তিতে কোম্পানিটিকে সর্বোচ্চ রেটিং দেয়া হয়েছে। একই ধরনের আর্থিক শক্তিমত্তা ও ঝুঁকির সক্ষমতা বিবেচনায় গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক পিএলসি-ও একই রেটিং পেয়েছে।
ক্রেডিট রেটিং মূলত কোনো প্রতিষ্ঠানের আর্থিক মান, দায় পরিশোধের সক্ষমতা ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)