Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাঁচ ব্যাংকের সভার তারিখ ঘোষণা

প্রকাশিত হয়েছে: মে ২২, ২০২৫ , ১:৪৫ অপরাহ্ণ | আপডেট: মে ২২, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্য নিম্নে-

সাউথইস্ট ব্যাংক পিএলসি: আগামী ২৯ মে বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মাচ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি: আগামী ২৮ মে দুপুর ২টা ৪৫ মিনিটে সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মাচ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

এসবিএসি ব্যাংক পিএলসি: আগামী ২৮ মে বিকাল ৩টায় পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

এনআরবিসি ব্যাংক পিএলসি: আগামী ২৮ মে বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মাচ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি): আগামী ২৯ মে বিকাল ৩টায় সভা অনুষ্ঠিত হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মাচ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)