ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৪ মে, শনিবার ৩১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩৪ কোটি ৭১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।
ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো- মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, গ্রামীনফোন, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এবং বীকন ফার্মাসিউটিক্যালস। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি টাকারও বেশি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংক। এদিন কোম্পানিটির ২০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফাইন ফুডস ৩ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে গ্রামীনফোন।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ১ কোটি ৭১ লাখ এবং বীকন ফার্মাসিউটিক্যালস ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)