জাতীয় অর্থনৈনিত পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে। শনিবার, ২৪ মে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ৮ হাজার ৪৬ কোটি, বৈদেশিক সহায়তা ২ হাজার ৯৮৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের ৮১৬ কোটি টাকা ব্যয় করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)