Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ঢাকা ইন্স্যুরেন্সের সভা ২ জুন

প্রকাশিত হয়েছে: মে ২৬, ২০২৫ , ৯:৪০ অপরাহ্ণ | আপডেট: মে ২৬, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২ জুন, ২০২৫ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ, ২০২৫ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হবে। এছাড়াও, কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি লভ্যাংশ ঘোষণা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)