Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বার্জারের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন

প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২৫ , ৯:১৮ অপরাহ্ণ | আপডেট: মে ২৭, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার, ২৭ মে অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ অনুমোন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, বার্জার পেইন্টস রাইটের মাধ্যমে ২৭ লাখ ২৮ হাজার ১১১টি সাধারণ শেয়ার ইস্যু করবে। দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ১ হাজার ১০০ টাকা প্রিমিয়ামসহ ১ হাজার ১১০ টাকা দরে ইস্যু করা হবে। এর মাধ্যমে কোম্পানিটি ৩০২ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ ইকোনমিক জোনে অবস্থিত প্লটে তৃতীয় কাখানা স্থাপনে ব্যয় করা হবে।

১ঃ১ অনুপাতে রাইট শেয়ার পাবেন বার্জারের শেয়ারহোল্ডাররা। তবে এই সুযোগ কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও ৫ শতাংশ বা তার বেশি শেয়ারধারীদের জন্য প্রযোজ্য  হবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)