Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রোববার খুলছে দেশের পুঁজিবাজার

প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২৫ , ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: জুন ১৪, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) থেকে খুলছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের আগে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে পুঁজিবাজার ১০ দিন বন্ধ থাকার ঘোষণা দেয় ডিএসই। সে হিসেবে গত ৫ জুন থেকে শুরু হয়েছিল এ ছুটি। সরকার ঈদের ছুটির সঙ্গে জুনের ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করায় এবং পরের ২ দিন অর্থাৎ ১৩ ও ১৪ জুন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন সরকারি সকল প্রতিষ্ঠানের ন্যায় দেশের পুঁজিবাজারের সব লেনদেন বন্ধ ছিল।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)