ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ বছর মেয়াদি একটি নতুন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বন্ডটির নাম 05Y BGTB 18/06/2030।সোমবার, ২৩ জুন থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরির অধীনে লেনদেন হচ্ছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ট্রেডিং কোড TB5Y0630 এবং ডিএসইর কোম্পানি কোড ৮৮৫৩৯।
সরকারি এই বন্ডের ইস্যুয়ার বাংলাদেশ ব্যাংক। বন্ডটির অভিহিত মূল্য ১০০ টাকা হলেও ইস্যু দর নির্ধারণ করা হয়েছে ১০০ দশমিক ৬৩ টাকা। পাঁচ বছর মেয়াদি এই বন্ডে বার্ষিক কূপন রেট ধরা হয়েছে ১২ দশমিক ৪০ শতাংশ।
মূলত দীর্ঘমেয়াদি সরকারি অর্থায়নের অংশ হিসেবে এই বন্ড ইস্যু করে থাকে সরকার। ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা নির্দিষ্ট হারে নিয়মিত কূপন আয় পেয়ে থাকেন।
বন্ডটি এখন থেকে ডিএসইর সেকেন্ডারি মার্কেটে অন্যান্য সিকিউরিটিজের মতোই কেনাবেচা করা যাবে। লেনদেনকারীরা নির্ধারিত ক্লিয়ারিং হাউজের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করবেন।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)