জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার, ২৪ জুন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন খাত দেখভালকারী উপদেষ্টারা, পরিকল্পনা কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১৭টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।
এছাড়া অর্থ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে ইতিমধ্যে অনুমোদিত ১৫টি প্রকল্প সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)