Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন কিছুটা বেড়েছে বুধবার

প্রকাশিত হয়েছে: জুন ২৫, ২০২৫ , ৪:০৪ অপরাহ্ণ | আপডেট: জুন ২৫, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বুধবার, ২৫ জুন লেনদেন কিছুটা বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। বুধবার লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯৫ টির, কমেছে ৪৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৯ টি কোম্পানির বাজারদর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)