Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৫ , ৩:২৯ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৮৬ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ৩১ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া ২৪ দশমিক ৯০ শতাংশ দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে রহিমা ফুডস লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইয়াকিন পলিমারের ২২ দশমিক ৫২ শতাংশ, নিউলাইন ক্লোথিংসয়ের ২১ দশমিকক ৩১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২০ দশমিক ৮৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৮ দশমিক ২১ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ১৭ দশমিক ৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬ দশমকি ০৭ শতাংশ ও ন্যাশনাল টিউবসের ১৪ দশমকি ৯৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)