Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সাপ্তাহিক লেনদেনে দর পতনে ফারইস্ট ফাইন্যান্স

প্রকাশিত হয়েছে: জুন ২৮, ২০২৫ , ৪:০৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৮, ২০২৫, ৪:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ০৫ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ১৪ দশমিক ৭১ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। এছাড়া ৯ দশমিক ৬৮ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স লিমিটেড।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো-বেক্সিমকো সুকুকের ৮ শতাংশ, আইবিবিএল বন্ডের ৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৬ দশমিক ৯৮ শতাংশ, পদ্মা লাইফের ৬ দশমিক ৫০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৬ দশমিক ২৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬ দশমিক ২৫ শতাংশ এবং রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ৯৯ শতাংশ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)