Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে তিতাস গ্যাস

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ১:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের অনুকূলে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

এতে বলা হয়, ২৮২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৬৯৫ টাকার শেয়ার মানি ডিপোজিটকে ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে পরিচালনা পর্ষদের বৈঠকে।

এই শেয়ারগুলো ইস্যু করা হবে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগের অনুকূলে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ও ইস্যু মূল্য হবে সমান, ১০ টাকা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)