Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পপুলার লাইফের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ২৯, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ বা শেয়ারপ্রতি ২ টাকা করে দেবে। রবিবার, ২৯ জুন ডিএসই ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৫৩ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ৭০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৯ টাকা ০১ পয়সা এবং আগের বছরের একই সময়ে এনএভি ছিল ৯১ টাকা ২০ পয়সা। এ ছাড়া শেয়ারপ্রতি নগদ টাকার প্রভাব বা এনওসিএফপিএস লোকসান হয়েছে ৩ টাকা ৪৫ পয়সা এবং আগের বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ৩৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর এবং ২৯ জুলাই লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)